“মিলাদুন্নবীর (দ.) চেতনায় বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি আজ একান্ত জরুরী”
- শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.)
উপমহাদেশের অন্যতম প্রধান আধ্যাত্ম মিলনকেন্দ্র মাইজভাণ্ডার শরীফে প্রতিবছরের ন্যায় ঐতিহাসিক জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও গাউছুল আজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) একক উত্তরাধিকারী পৌত্র, স্থলাভিষিক্ত সাজ্জাদানশীন অছিয়ে গাউছুল আজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (ক.) চান্দ্রবার্ষিক ফাতেহা ২০ রবিউল আউয়াল মোতাবেক বিগত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রয়াত সভাপতি, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.) এর অছিয়তনামা মোতাবেক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.) । শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী। এনামুল হক চৌধুরী সেলিম, মাওলানা আলী মরতুজা সিরাজী ও গোলামুর রহমান রাজুর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল, শানে মাইজভাণ্ডারী কালামের মাধ্যমে মাহফিল সূচিত হয়। মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলমগীর এম, পি. ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব সাঈদ মোঃ ইব্রাহিম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতী ছৈয়দ অছিয়র রহমান কাদেরী, নেছারিয়া আলিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জুবায়ের, উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাছান রেজা ক্বাদেরী, আহসানুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইদ্রিছ আনসারী, ঢাকা আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, সার্ক হিউম্যান রাইটস ফাউণ্ডেশন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী, ঢাকা হাসনাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব মুফতী মাওলানা জহিরুল ইসলাম ফরিদী, আলামিন বারিয়া দরবার শরীফের নায়েব সাজাদানশীন মুফতি সৈয়দ সৈয়দুল বারী, মাইজভাণ্ডার শরীফ শাহী মসজিদের খতিব মাওলানা সৈয়দ বশিরুল আলম মাইজভাণ্ডারী, মাওলানা সৈয়দ ইব্রাহীম কাশেমী কাঞ্চনপুরী, শাহজাদা সৈয়দ হারুন-অর রশীদ আমিরী,আওলাদেে আব্দুল জলিল বালু শাহ্ শাহজাদা শহিদুল আলম সোহেল, হাধুরখীল তাজবিদুল কুরআন মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক মাওলানা ইলিয়াছ চৌধুরী, মাওলানা নাজিম উদ্দীন পুরী (দোহাজারী মাসুমিয়া সুন্নীয়া মাদ্রাসা), শাহজাদা মওলানা সৈয়দ আব্দুল্লাহ আল নোমান (দরবারে আজিজিয় রাউজান), সৈয়দ মোহাম্মাদ নাঈমুল মোস্তফা আমিরী (আমির ভাণ্ডার দরবার শরীফ), মুফতী সৈয়দ মুহাম্মদ সাখাওয়াত হোসাইন গরিবী (নলান্ধা আলী নেওয়াজ দরবার শরীফ, পটিয়া), সৈয়দ মুহাম্মদ সামুন রশিদ আমিরী (আমির ভাণ্ডার শরীফ আমির মনজিল), মোহাম্মদ সায়েম উল্লাহ আমিরী (আমির ভাণ্ডার দরবার শরীফ), মাওলানা সৌরভ হোসেন চৌধুরী (তাজবিদুল কুরআন মাদ্রাসা), শাহাজাদা ইসমাইল হোসেন (দরবারে সারোয়াতলী বোয়ালখালী), মাওলানা আফজল হোসেন চৌধুরী, (প্রভাষক কাটিরহাট এম. আই. মাদ্রাসা), শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ নাজমুল হুদা খিতাপচরী (আজিবজ ভাণ্ডার দরবার শরীফ, শাহজাদা সৈয়দ দৌলত উজ্জমান আমিরী (আমির ভান্ডার শরীফ), শাহজাদা মাওলানা সৈয়াদ শাহিনুর আজিজ (আজিজ ভাণ্ডার দরবার শরীফ), সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী (আমির ভান্ডার দরবার শরীফ), গাজী মোঃ রাশেদুল ইসলাম (মোতয়াল্লী,সাতবাড়িয়া, আদুর রশিদ দরবার চন্দনাইশ), সৈয়দ প্রোকাররম আমিরী (আমির ভাণ্ডার দরবার), শাহজাদা সৈয়দ সাখলাইন মাহমুদ (আজিম নগর দরবার), শাহজাদা সৈয়দ মুনিরুল ইসলাম ডালিম (আজিম নগর দরবার), মেঃ মহিউদ্দীন (পরিচালক, শাহ আমানত হজ্জ্ব কাফেলা), শাহজাদা সৈয়দ আবদে মোস্তফা তারেক (আমিনুল হক পানি শাহ), শাহজাদা সৈয়দ এমদাদুল হক সিয়ামন(আমিনুল হক পানি শাহ), শাহজাদা সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী ( ফরহাদাবাদ দরবার), মাওলানা জুননুরাইন (শাহজাদা নুরুল মুনাওয়ার হুজুর), আকবর হোসেন শাহ (রাঙ্গুনিয়া-খলিল ভান্ডার দরবার), হাফেজ ক্বারী মওলানা মুহাম্মদ আব্দুল হাকিম কাদেরী-(খতিব সানাউল্লাহ জামে মসজিদ, দেওয়ান হাট), মোঃ সাইফুদ্দীন জহুর (শাহ আমানত হজ্ব কাফেলার পরিচালক), আশরাফুজ্জমান আমিরী, ফটিকছড়ি উপজেলার মাননীয় সংসদ সদস্য আলহাজ্জ্ব সরোয়ার আলমগীর, শাহজাদা জর্জ সৈয়দ রায়হান মাহমুদ ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ আরমান ফরহাদাবাদী, মাওলানা সৈয়দুল বারী (নায়েবে সাজ্জাদানশীন, বারিয়া দরবার শরীফ)। এছাড়াও, অত্র মাহফিলে আরো উপস্থিত ছিলেন সহ আওলাদে খোলাফায়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী ও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। মাহফিলে আলোচকগণ রাসুলে পাক হজরত মুহাম্মদ (দ.) আল্লাহ প্রদত্ত সুমহান সম্মান ও মর্যাদা সম্পর্কে আলোকপাত করেন এবং তাঁর অমূল্য জীবন ও আদর্শের আলোকে সমাজ গঠনে গুরুত্বারোপ করেন। মাহফিলের সভাপতির সমাপনী বক্তব্যে শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবার) মাইজভাণ্ডারী বলেন, শতদাবিভক্ত মুসলিম উম্মাহকে রাহুলে পাকের (দ.) সাম্য ও শান্তির আদর্শে উজ্জীবিত হয়ে বৃহত্তর লক্ষে ঐক্যবদ্ধ হওয়া আজ সময়ের একান্ত দাবী। তিনি সকলকে মিলাদুন্নবীর (দ.) চেতনায় মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির উদ্দেশে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে পাগড়ী গ্রহণ করেছেন- লেওয়া ই আহমদির ছাত্র হাফেজ মোঃ ইয়াছিন আরাফাত।
পরিশেষে, মাওলানা এনামুল হকের পরিচালনায় মিলাদুন্নবী (দ.), তাওয়াল্লোদে গাউছিয়া ও মোনাজাত শেষে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।