মাইজভাণ্ডার দরবার শরীফে অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা, মাইজভাণ্ডারী তরিকার মহান প্রবর্তক, গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর জন্ম দ্বি-শতবার্ষিকী (১৪৩৩ বঙ্গাব্দ) উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি’২৬ অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারীর স্মৃতি স্মারক প্রতিষ্ঠান খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের আয়োজনে দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার ও মুন্তাজেম, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.) পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে।
আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে লেলাং ইউনিয়নস্থ গাউসুলআজম মাইজভাণ্ডারীর স্মৃতি বিজড়িত দমদমা কবরস্থান পাশ্ববর্তী এলাকা ঔষধি, ফলজ, বনজগাছ রোপন করা হয়। এছাড়াও তিনশতাধিক শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করার সময় উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিব আলহাজ্ব মাসুদ মাহমুদ, যুগ্ম সচিব মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন, সদস্য মোহাম্মদ আফাজ উদ্দিনসহ পাঁচপাড়ার সমাজের প্রতিনিধিবৃন্দ।

খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের মহাপরিচালক শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নকে এগিয়ে নিতে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ খুবই জরুরী। তাই খাদেমুল ফোকরা ফাউন্ডেশন সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে তা বিস্তৃত করার নির্দেশনা প্রদান করেন।