মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সাথে গত ২২ নভেম্বর রোজ বুধবার বিকাল ০৫.৩০ মি. নগরীর গাউছিয়া হক ভান্ডারী খানকাই শরীফে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সদস্যবৃন্দ সৌজন্য স্বাক্ষাত করেন এবং সংগঠনের সাংগঠনিক কর্মসুচি সম্পর্কে অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের মান্যবর সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাষ্ট্রের সচিব অধ্যাপক এওয়াইএম জাফর, সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, শেখ মুজিবর রহমান বাবুল, গাউছিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের সভাপতি মো. রুবেল, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, বিপ্লব চৌধুরী কাঞ্চন, ঝুমুর সর্দ্দার, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, আশেকানে হক ভাণ্ডারী মোহাম্মদ আশরাফ, মো. সাইফুল, মো. বিভন, অভি বসু মল্লিক প্রমূখ।