আজ ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, বিকাল ৩টায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কাটিরহাট শাখা এবং মাইজভাণ্ডারী দায়রা শরীফ এর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), শোহাদায়ে কারবালা স্মরণে এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপন উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিল হাটহাজারী কাটিরহাট পশ্চিম ধলইস্থ মাইজভাণ্ডারী দায়রা শরীফ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিলে উপস্থিত থাকবেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। উক্ত মাহফিলে আপনাদের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন কাটিরহাট মাইজভাণ্ডারী দায়রা শরীফের প্রতিষ্ঠাতা এবং সভাপতি এইচ এম জসিম উদ্দীন জিকো।