গত ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার বিকাল ৪টা হামজারবাগ খানকাহ শরীফে গাউছুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ১২০তম পবিত্র ওরশ শরীফ ও ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর “খ” জোনের উদ্যোগে ওয়াজিহা রহমানের সঞ্চালনায় এক মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ড. মুহাম্মদ নুরুন্নবী আযহারী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামী স্টাডিজ বিভাগ, সাউদার্ন ইউনিভার্সিটি, চট্টগ্রাম। তিনি গাউছুল আযম মাইজভাণ্ডারী (ক.)-এর জীবনাদর্শ, তরিকতের প্রয়োজনীয়তা এবং ব্যক্তি ও সামাজিক জীবনে মাইজভাণ্ডারী দর্শনের নৈতিক ও আধ্যাত্মিক প্রভাব সম্পর্কে, মাইজভাণ্ডারী তরিকত মানবিক মূল্যবোধ, আত্মশুদ্ধি ও পারস্পরিক সম্প্রীতির বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। যা বর্তমান সমাজে শান্তি ও সহমর্মিতা প্রতিষ্ঠায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মাহফিলে মহানগর “খ” জোনের আওতাধীন বিভিন্ন শাখা কমিটি থেকে আগত বিপুল সংখ্যক নারী ভক্ত, আশেকান ও মুরিদান অংশগ্রহণ করেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর “খ” জোনের সমন্বয়ক মেজবাহ উদ্দীন, শফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও কুতুব উদ্দীন আহমদ সহ অন্যান্য শাখা কমিটির দায়িত্বশীল ব্যাক্তিবর্গ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হারুনুর রশীদ, খতিব, সলিমুল্লাহ শাহ জামে মসজিদ। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।