আওলাদে রাসুল(স.) মজ্জুবে রহমান,ছানীয়ে ওয়াইজ কুরুনী শাহসূফি আলহাজ্ব হজরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী(ক.) প্রকাশ- চেয়ারম্যান বাবাজানের চেহলাম শরীফ গতকাল বৃহস্পতিবার বাদে মাগরিব থেকে বাবাজানের রওজা মোবারক সংলগ্ন নতুন বাড়ি ও দরবার কনভেনশন হলে মহাসমারোহে উদযাপিত হয়।
দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর আওলাদে পাক ও খলিফা দরবারের আওলাদে পাক,আশেকগন সহ ১৫০০০ মানুষের উন্মুক্ত তবারুকের আয়োজন করা হয় চেয়ারম্যান বাবাজানের ৩ শাহজাদী মহোদয় ও আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদের পক্ষ থেকে।
পবিত্র চেহলাম শরীফে উপস্থিত ছিলেন গাউছিয়া রহমান মঞ্জিলের শাজ্জাদানসীন- শাহসূফি হজরত সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী(ম.) শাহসূফি হজরত সৈয়দ নজরুল হুদা মাইজভাণ্ডারী(ম.),গাউছিয়া হাদী মঞ্জিলের শাজ্জাদানসীন- শাহসূফি সৈয়দ শামসুল কবির ঝারু মিয়া মাইজভাণ্ডারী(ম.),গাউছিয়া সোবহান মঞ্জিলের শাজ্জাদানসীন- শাহসূফি সৈয়দ গোলাম মোরশেদ মাইজভাণ্ডারী(ম.),গাউছিয়া ওহাব মঞ্জিলের শাজ্জাদানসীন- শাহসূফি সৈয়দ আতিকুল ইসলাম মাইজভাণ্ডারী(ম.),গাউছিয়া শাহজাহান মঞ্জিলের শাজ্জাদানসীন- শাহসূফি সৈয়দ এসকান্দর মির্জা মুকুট মাইজভাণ্ডারী(ম.) ও শাহসূফি সৈয়দ সেকান্দর মির্জা মহান মাইজভাণ্ডারী(ম.) সহ আওলাদে মাইজভাণ্ডারী গন।
খলিফা দরবারের মধ্যে চরণদ্বীপ দরবার শরীফ,আহলা দরবার,শরীফ,ঈসাপুর দরবার শরীফ,ফতেপুর দরবার শরীফ,মতি ভান্ডার দরবার, আমির ভান্ডার দরবার,এবং অন্যান্য সকল শাখা দরবার শরীফ সহ খলিফা দরবারের সকল আওলাদপাক গন।