শোক, সমবেদনা ও সহানুভূতি জানানোর ভাষা জানা নেই তবু ও বিশ্বমানবতার অংশ হিসেবে বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের পক্ষ থেকে গত মঙ্গলবার ফটিকছড়ি উপজেলাধীন কাঞ্চননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফটিকছড়ি পৌরসভাধীন ৯নং ওয়ার্ডস্থ শ্রী বিজয় দে’র অকাল প্রয়াণে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানাতে ফটিকছড়ি বাগীশিক পরিবার মানবিক সহায়তা নিয়ে তাদের বাড়িতে যায়। এ সময় বাগীশিক উপজেলা সংসদ’র কর্মকর্তা, পৌরসভা কর্মকর্তা, দূর্ঘটনার শিকার হওয়া পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে নগদ মানবিক সহায়তা ও শ্রীমদ্ভগবদগীতা দান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি শ্রী মানস চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী লিটন মহাজন, প্রচার সম্পাদক শ্রীবাস বৈষ্ণব, সহ অর্থ সম্পাদক উজ্জ্বল দে, তথ্যপ্রযুক্তি সম্পাদক সুভাষ দে, নির্বাহী সদস্য দেবাশীষ দেব, নির্বাহী সদস্য সজল চক্রবর্তী, হিসাব নিরীক্ষা সম্পাদক নান্টু দাশ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সাধন নাথ, ফটিকছড়ি পৌরসভা সংসদের সভাপতি সঞ্জয় কুমার নাথ, অত্র সনাতনপল্লীর অভিভাবক/সকল স্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। পরিশেষে ভগবান পার্থসারথির শ্রীচরণে নিকট প্রয়াতের বিদেহী আত্মার পারলৌকিক চিরশান্তি কামনা করছি।