বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) হাটহাজারী উপজেলা সংসদের আয়োজনে নেহালপুরস্থ শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রমের দেব শিশুদের মাঝে শারদ উপহার বিতরণ করা হয়। বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সভাপতি শ্রী চন্দন নাথের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী শ্যাম সুন্দর বৈষ্ণব এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক সুব্রত কুমার নাথ, প্রকাশনা সম্পাদক অধ্যাপক রূপন দাশ, বাসুদেব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুভাষ ভট্টাচার্য্য, বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সহ সভাপতি শ্রী প্রবাস বিকাশ রুদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রাজীব মজুমদার, সহ সাধারণ সম্পাদক শ্রী রুবেল চন্দ্র নাথ, শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট কৃষ্ণ প্রসাদ নাথ, দপ্তর সম্পাদক শ্রী যতন দাশ, সহ দপ্তর সম্পাদক শ্রী সমরজিৎ দত্ত বাবু, মহিলা সম্পাদিকা শ্রীমতি সাথী গুপ্তা, ত্রাণ ও পুর্ণবাসন সম্পাদক শ্রী সাধন পাল, বাগীশিক শিকারপুর ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী দীপক মজুমদার, বাগীশিক চিকনদন্ডী ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী স্মৃতি রঞ্জন নাথ বাবু, বাগীশিক উত্তর মার্দাশা ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী লিটন দাশ, বাগীশিক ফতেপুর ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী যীশু শীল, বাগীশিক মেখল ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী রাকেশ তালুকদার, সাধারণ সম্পাদক শ্রী রনজিত কুমার নাথ প্রমুখ।