বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উদ্যোগে শারদীয় পুজা পরিক্রমা ও শারদ উপহার বিতরণ। শারদীয় দুর্গোৎসব বাঙালি সনাতনী সমাজের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে আনন্দময় ধর্মীয় উৎসব। আশ্বিন বা কার্তিক মাসে দেবীর এই আবাহনকে কেন্দ্র করে সমগ্র বাংলা মেতে ওঠে এক অনাবিল উৎসবে। মহালয়া দিয়ে যে দেবীপক্ষের সূচনা হয়, তার চূড়ান্ত পরিণতি ঘটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। দুর্গা পূজা কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় পরিণত হয় এই উৎসব। মহালয়ার আনন্দধ্বনি দিয়ে যার শুরু, দশমীর অশ্রুসজল বিদায়ে তার সমাপ্তি ঘটলেও, এই পূজা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালির হৃদয়ে রেখে যায় সম্প্রীতি ও ভালোবাসার এক চিরন্তন বার্তা। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ গীতা ও নৈতিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সামাজিক দ্বায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কর্ম কান্ড যেমন স্বার্থিক পূজাপার্বণ ও মন্দির ভিত্তিক বিবাহ অনুষ্ঠানে সামাজিক সচেতনতা বৃদ্ধি কল্পে পূজা পরিক্রমা, বন্যা, অগ্নিকান্ডে দূর্গত মানুষের পাশে থাকা, অসচল পিতার কন্যার বিবাহ সহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উদ্যোগে মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং শারদ উপহার বিতরণ করেন। উক্ত পুজা পরিক্রমা ও শারদ উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিতি ছিলেন, বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা লায়ন শম্ভু দাশ, বিভাগী সাংগাঠনিক সম্পাদক বৃষ্টি বৈদ্য, বিভাগী সাংগাঠনিক সম্পাদক বিপ্লব পাল চৌধুরী, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক অনিতা ঘোষ, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশিষ চৌধুরী, সিঃ সহ সভাপতি শিবু কুমার দাশ, সহ সভাপতি ডাঃ বরুণ আচার্য বলাই, সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক সুব্রত কুমার নাথ, অর্থ সম্পাদক লায়ন পরিমল দাশ, সহ সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ সাহা, নিরীক্ষা বিষয়ক সম্পাদক উজ্জ্বল ভৌমিক, দপ্তর সম্পাদক দেবব্রত গোলদার, শিক্ষা বিষয়ক সম্পাদক সঞ্জয় চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক সুমি চৌধুরী, নির্বাহী সদস্য লায়ন স্বপন সাহা, নারায়ণ গোস্বামী, ডাঃ মিলন দাশ। আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ।