রাজশাহী নগরীর শিরোইল আবাসিক এলাকায় পরিষদের রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় আজ সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে। পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. শেখ ফারুখ এলাহীর রাজশাহীস্থ চিকিৎসাকেন্দ্রের নীচতলায় এ কার্যালয় স্থাপন করা হয়েছে। এখন থেকে জেলা শাখার সকল সভা, সাপ্তাহিক উচ্চতর প্রশিক্ষণ ক্লাশ এখানে নিয়মিত অনুষ্ঠিত হবে। শীঘ্রই রাজশাহী জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং একটি নতুন জেলা কমিটি নির্বাচন করা হবে। আশা করি রাজশাহীতে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ হোমিওপ্যাথির মূলধারার শীর্ষ পেশাজীবি সংগঠন হিসেবে প্রতিষ্ঠালাভ করবে। সকল হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক ও ছাত্রদের পরিষদের সদস্য হয়ে মূলধারার হোমিওপ্যাথির প্রতিষ্ঠা ও প্রসারে অবদান রাখার আহ্বান জানাই।