উত্তর বালিয়াদি সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে বাগীশিক মিরসরাই উপজেলা সংসদের আওতাধীন হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালী ইউনিয়ন সংসদের উদ্যোগে গত ১৭ এপ্রিল ২০২৬ রোজ শুক্রবার গীতা স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শত কন্ঠে শ্রীমদভগবদগীতা পাঠ, ধর্ম সন্মেলন, গীতা শিক্ষক সম্মাননা ও গীতা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক নিতাই দাস’র সভাপতিত্বে, রাজিব কর্মকার ও সৌরভ নাথের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্ভোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা লায়ন শম্ভু দাশ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমৎ সুজনানন্দ ব্রহ্মচারী। মহান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অম্লান কুমার কার্তিক, শংকর সাহা, উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরী, পৃষ্ঠপোষক রতন দাশ, সিঃ সহ সভাপতি শিক্ষক শিবু কুমার দাশ, লায়ন বাবুল কান্তি দে। প্রধান বক্তা ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সহ সভাপতি বিপ্লব পাল চৌধুরী, প্রকৌঃ উত্তম দে, সবুজ পাল, উজ্জ্বল ভৌমিক, ডাঃ মিলন দাশ, মিরসরাই উপজেলা সংসদের উপদেষ্টা প্রিয়তোষ নাথ, সভাপতি উৎপল কুমার দে, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দে। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন সংসদের সভাপতি সম্পাদক সহ সকল কর্মকর্তা ও স্থানীয় গুণীজন।