ফরহাদাবাদ দরবার শরীফে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ এর উদ্যোগে ১৭ রমজান ৭ই মার্চ২৬ইং ইয়াওমে বদর স্মরণে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছদারত ও আখেরী মুনাজাত করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী (মা:জি:আ:)। আলোচনায় অংশগ্রহন করেন ফরহাদাবাদ দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী, পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী, মাওলানা মুহাম্মদ তফাজ্জল আহমদ চৌধুরী, মাওলানা আলী আজম রেজভী, মাওলানা সোলায়মান ফরহাদাবাদী মাইজভান্ডারী , মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ। মাহফিলে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহাদাৎ ওসমান, শাহজাদা সৈয়দ নুরুল আলম, হাফেজ সৈয়দ খালেদ হোসাইন, জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন, সৈয়দ পারশেদ বিন আনোয়ার, সৈয়দ মুজিবুল হক টুটুল, জনাব মুহাম্মদ আমিনুর হোসেন, মাওলানা জসিম উদ্দিন মাইজভান্ডারী, মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর আল কাদেরী, হাফেজ মুহাম্মদ আতিকুর রহমান, হাফেজ মুহাম্মদ আবছার, মুহাম্মদ ফজলে রাব্বি, সৈয়দ শাহাদাত আলী সেলিম, মুহাম্মদ হান্নান তালুকদার, জনাব মুহাম্মদ জহুর সওদাগর, জনাব মুহাম্মদ কামাল সওদাগর প্রমুখ।