আজ ৩১ আগস্ট ২০২৬ সোমবার ফরহাদাবাদ দরবার শরীফে ৩৬ তম পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবি (দ.) ও খতমে আসমাউল হুসনা উপলক্ষে আজিমুশশান জশনে মিলাদ মাহফিল ২০২৬ ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন আউলাদে ফরহাদাবাদী জানশীনে ফয়েজ মওলা, পীরে তরিকত হযরতুলআল্লামা মুফতি সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী (মা.জি.আ) সদারতে অনুষ্ঠিত হবে। মেহমানে আলা হিসেবে উপস্থিত থাকবেন গাউসিয়া রহমান মনজিল ভান্ডার শরীফের সাজ্জাদানশীন আউলাদে রাসুল, আউলাদে গাউছুলআযম, এডভোকেট সৈয়দ মিফতাহুন নুর মাইজভান্ডারী (মা.জি.আ), রহমতুল্লীল আলামিন কমপ্লেক্স বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত, মখদুমে আহলে সুন্নাত হযরত শাহ আলম নঈমী আশরাফী বারকাতী (মা.জি.আ), বিশিষ্ট হাদিস বিশারদআল্লামা ইদ্রীস আনসারী (মা.), বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা ওমর ফারুক নঈমী (মা.)। এতে দেশবরেণ্য মাশায়েখে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, পীরে তরিকতগণ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ববৃন্দ তাশরিফ আনিবেন। এতে আপনারা দলে দলে যোগদান রাসুলে আকরাম (দ.) এর রিজামন্দি ও আল্লামা ফরহাদাবাদী’র ফয়েজ বরকত হাসিল করুন। সার্বিক তত্বাবধানে থাকবেন ফরহাদাবাদ দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ মওলানা মুকাম্মেল হক ফরহাদাবাদী (মা.) ও পীরজাদা সৈয়দ ফয়জুল হক আসিফ (মা.)।