আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া তরিকত কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র খতমে আসমাউল হোসনা ও আসমাউর রাসুল মোবারক (দ:) এর বাদে আসর আখেরী মোনাজাত এবং বাদে মাগরিব থেকে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল গত ১৭ রবিউল আউয়াল ৩১ আগষ্ট ২০২৬ইং সোমবার ফরহাদাবাদ দরবার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মুর্শিদে বরহক মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী (মা:)। প্রধান অতিথি হিসাবে তাশরিফ আনেন আওলাদে রাসুল,আওলাদে গাউছুল আজম বাবাভন্ডারী শাহজাদা এডভোকেট সৈয়দ মিফতাহুন নুর মাইজভান্ডারী (মা:)। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক জনাব মুহাম্মদ গিয়াস উদ্দিন চেয়ারম্যান। আলোচনায় অংশগ্রহণ করেন ফরহাদাবাদ দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী, পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনিতিবিদ ও সমাজ সেবক মুহাম্মদ শাহাদাত ওসমান, অনলবর্ষী বক্তা মুজাহিদে মিল্লাত হযতুলহাজ্ব আল্লামা ইদ্রীস আনসারী, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ আইয়ুব নূরী ফরহাদাবাদী, সুন্নিয়তের বলিষ্ঠ কন্ঠস্বর আলহাজ্ব আল্লামা মুহাম্মদ ওমর ফারুক নঈমী, মাওলানা মুহাম্মদ শাহেদ নুরী ফরহাদাবাদী।
মুহাম্মদ আমিনুর হোসেন ও মাওলানা শাহাদাত হোসাইন এর যৌথ সঞ্চালনায় উক্ত মাহফিলে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ মেজবাহ উদ্দিন শওকত, মুহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি, মুহাম্মদ আনোয়ার হোসেন, হযরত মাওলানা তফাজ্জাল হোসেন চৌধুরী, হযরত মাওলানা ইলিয়াস চৌধুরী, মাওলানা মুহাম্মদ করিম শাহ নঈমী, মাওলানা জাফর উদ্দিন কামালী, মাওলানা সোলাইমান ভাণ্ডারী ফরহাদাবাদী, মাওলানা সৈয়দ তানজিদ হোসাইন মাইজভান্ডারী, মাওলানা সিরাজ উদ্দিন আল কাদেরী, মাওলানা আলী আযম রেজভী, মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ মুজিবুল হক, ডাক্তার ইউসুফ ইমতিয়াজ, সৈয়দ সফিউল আনোয়ার, সৈয়দ জাহাঙ্গীর আলম, সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী, সৈয়দ মো: হাবিদ উল্লাহ , সৈয়দ মো: সাইদুল্লাহ, মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, সৈয়দ পারশেদ বিন আনোয়ার, মুহাম্মদ নুরুন নবী স্বপন,সৈয়দ মুজিবুল হক টুটুল, মুহাম্মদ নাজিম উদ্দীন সওদাগর, মুহাম্মদ হান্নান তালুকদার, মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ জালাল উদ্দীন, মুহাম্মদ জহুর সওদাগর, মুহাম্মদ কামাল সওদাগর, সৈয়দ আজিজুল হক রাব্বি প্রমুখ। মাহফিল শেষে সকলের মাঝে তাবরুক বিতরন করা হয়।
