ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সহ-সভাপতি চৌধুরী খালিদ বিন সরোয়ারকে সংবর্ধনা দিয়েছে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সম্প্রতি প্রশান্ত মহাসায়গরীয় অঞ্চলের বিভিন্ন দেশ সফর শেষে গত ৬ আগস্ট দেশে প্রত্যাবর্তন করেন তিনি। তাঁর দেশে ফেরাকে উপলক্ষ করে ৮ আগস্ট, শনিবার, সন্ধ্যা ৭টায় চকবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় ‘মেমোরি কম্পিউটার’-এ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে চৌধুরী খালিদ বিন সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উল্লেখ্য, চৌধুরী খালিদ বিন সরোয়ার ফটিকছড়ি উত্তর উপজেলার নারায়ণহাট ইউনিয়নের জমিদারপাড়া চৌধুরী পরিবারের সন্তান। তিনি চট্টগ্রামের একজন স্বনামধন্য কর আইনজীবী। এছাড়া তিনি চট্টগ্রাম কর আইনজীবী সমিতির আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।