ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের বাৎসরিক বর্ষপঞ্জি প্রকাশিত হয়েছে।
৩০ জানুয়ারী বর্ষপঞ্জির উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন মনজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান আকাশ,সিনিয়র সাংবাদিক প্রদিপ কুমার চৌধুরী, সহ-যুগ্নসম্পাদক মোঃ জিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক,ডা.বলায় কুমার আচার্য,সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সাইফু উদ্দিন, সদস্য নুরুল আবছার নূরী ,মোঃ নেজাম উদ্দিন প্রমুখ।