

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন করে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. জালাল উদ্দীন চৌধুরী।
গত ১৮, ১৯ ও ২০ অক্টোবর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এসব শিক্ষাবৃত্তি ও বস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় জালাল উদ্দীন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা নিয়ে তাঁরা পূজামণ্ডপগুলো পরিদর্শন করছেন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মনসুর, ফটিকছড়ি পৌরসভা ছাত্রদল নেতা নইম উদ্দিন নয়ন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ খোরশেদুল আলম, মো. মামুন উদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ লোকমান, শ্রমিক দল নেতা মো. ইয়াসিন প্রমুখ।