ধর্মপুর হযরত শাহ আহমদ উল্লাহ (কদ্দা সিররুহুল আজিজ) এমদাদীয়া নুরুল উলুম মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ) উদযাপন হয়েছে।
রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জুলুসের রেলিটি বের হয়ে সর্তা আজাদী বাজার কমিটি বাজার সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মাঠে এসে শেষ হয। মাদ্রাসা সুপার মাওলানা নাসির উদ্দীন আল কাদেরী সভাপতিত্বে জুলুসের আলোচনা সভায় মাওলানা কাজী ওমর ফারুক আজমী, মাওলানা ফরিদুল আলম, প্রতিষ্টাতা ওবায়দুল হক, ইউসুপ, মুবিন, মিনহাজ, মাদ্রাসা পরিচালনা কমিটির দিদারুল আলম, মাস্টার আনু মিঞা, জসিম উদ্দীন, জামার পাশা কন্ট্রাকটার, সাহাবু সওদাগর, আসাদুজ্জামান রিপন, শিবলু প্রমুখ।
এতে বক্তারা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ) রহমাতুললীল আলামীন হিসেবে এই ধরনীতে এসেছেন। বিশ্ব শান্তির বার্তা দিয়েছেন, মানব জাতিকে মুক্তির পথ দেখিযেছেন। তাই বিশ্ব ব্যাপী রাসুল (দ) জম্মদিন উদযাপনে জসনে জুলুসের শ্লোগানে ম্লোগানে কম্পিত হচ্ছে।