মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদ এর নির্দেশনায় তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীর মাঝে
আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার উদ্যেগে শরবত বিতরণ করা হয়েছে।৩১ মে ফটিকছড়ির নাজিরহাটস্থ বাব -এ- শাহানশাহ্ হক ভাণ্ডারী তোরণ (দরবার গেইট) সংলগ্ন ঝংকার মোড়ে শরবত বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা 'গ' জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মুহাম্মদ কবির আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত জোনের সাংগঠনিক সমন্বয়কারী মুহাম্মদ আনিস উদ্দিন সোহেল, নাজিরহাট শাখার সভাপতি হাজ্বী মোহাম্মদ ইউনুচ,সাবেক সভাপতি বটন কুমার দে,সহ সভাপতি মোহাম্মদ আকরাম,সৈয়দ মোহাম্মদ জামশেদ,মোহাম্মদ মোরশেদুল আলম,মোহাম্মদ এয়াকুব,মোহাম্মদ আবু তৈয়ব,মোহাম্মদ আবুল বশর,মোহাম্মদ জাহেদ,মোহাম্মদ নজরুলইসলাম,মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।