গত ২৮শে জানুয়ারী ২০২৬ ইংরেজি বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয় এর হলরুমে ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি কার্যালয় কর্তৃক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরজিনা আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি, চট্টগ্রাম।
এসময় সম্মানিত প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে
তার বক্তব্যে বলেন দেশ ১৯৪৭ সনে বিভক্ত পর ১৯৫২ এর ভাষা আন্দোলন এবং ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে এই বাহিনীর সদস্যদের সক্রিয় অংশ গ্রহণ, স্বাধীনতা পরবর্তী হতে এই পর্যন্ত ২০২৪ সালের দেশের ক্রান্তিলগ্নে শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা দায়িত্ব পালনে অশেষ ভূমিকা রেখেছে, পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।