ফটিকছড়ির হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহারের সাবেক বিহারাধ্যক্ষ প্রয়াত সদ্ধর্মজ্যোতি এস. এম সংঘরত্ন মহাস্থবির এর ৫ম মৃত্যু বাষির্কী উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান, স্মৃতিচারণ সভা ও নব নির্বাচিত কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১২ জুন শুক্রবার সকাল সাড়ে নয়টায় বুদ্ধপূজা শেষে অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা থেকে স্মৃতিচারণ সভা ও নব নির্বাচিত কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়। হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. দেবপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী গুমানমর্দন ধর্মচক্র বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. বুদ্ধপাল মহাস্থবির। প্রধান স্বদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত বিজয়ানন্দ স্থবির। বিশেষ স্বদ্ধর্মদেশক ভদন্ত শ্রদ্ধাবংশ স্থবির, ভদন্ত রাহুলরত্ন স্থবির, ভদন্ত অমৃতানন্দ স্থবির, ভদন্ত স্মৃতি বংশ স্থবির, ভদন্ত বোধিশ্রী স্থবির ও ভদন্ত করুনারত্ন স্থবির। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট, মরমী গবেষক লায়ন ডা. বরুন কুমার আচার্য্য বলাই। কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক রণবীর বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য শেষে হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহার নব নির্বাচিত কার্যকরি পরিষদকে ফুল দিয়ে বরণের পর শপথ বাক্য পাঠ করানো হয়। নতুন কার্যকরি পরিষদে সভাপতি নির্বাচিত হন অঞ্জন কুমার বড়ুয়া। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি রূপক বড়ুয়া, সহ-সভাপতি প্রশুন বড়ুয়া, সহসভাপতি অতনু বড়ুয়া, সাধারণ সম্পাদক রণবীর বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক সুমিত বড়ুয়া, অর্থ সম্পাদক প্রমল বড়ুয়া, সহ অর্থ সম্পাদক সুজন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সৈকত বড়ুয়া, ধর্মীয় সম্পাদক সিটু বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদ হিরুপ বড়ুয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক টুটুল বড়ুয়া, মহিলা সম্পাদিকা বেবি বড়ুয়া, দপ্তর সম্পাদক রূপম বড়ুয়া, সদস্য শিমুল বড়ুয়া, উত্তম বড়ুয়া ও সঞ্জীব বড়ুয়া।