মহান ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ এ মিলাদুন্নবী(স.) মাহফিল বুধবার ২৬শে আগস্ট ২০২৬ইংরেজী, বাদ এ মাগরিব থেকে দয়াল মাওলা ছদরুল উলা চেয়ারম্যান বাবা মাইজভাণ্ডারী কেবলা কাবার পবিত্র রওজা প্রাঙ্গনে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মঞ্জিল, মাইজভাণ্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে,
উক্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মজ্জুবে রহমান বাবাভান্ডারী হযরত মাওলানা শাহসুফি ছৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর রওজা শরীফে খতমে কুরআন,খতমে গাউছিয়া,মিলাদ কিয়াম, জিকিরে মোস্তফা অনুষ্ঠিত হয়,এই সময় এতে উপস্থিত ছিলেন সকল ভক্ত আশেক, মুরিদানসহ দরবারে পাকের আওলাদপাকগণ ও বিভিন্ন শাখা দরবারের আওলাদপাকগণ আরজগুজারে বাবাজানের তিন শাহজাদী মহোদয়গণ এবং সকল আয়োজন ও খেদমতে নিয়োজিত ছিলেন আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদ।