ফটিকছড়ি পাইন্দং হাইদচকিয়া পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ স্কুল কোড নং-৩৪৬ (ধর্মীয় শিশু শিক্ষা) আকষ্মিক স্কুল পরিদর্শনে আসেন চট্টগ্রাম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মিসেস মেরী শীল, বাবু ধীমান চন্দ্র শীল, মিসেস রূপনা শর্মা, মৃন্ময়ী শর্মা, স্বাগত শর্মা দিব্য, শোভিক শর্মা তীর্থ, মৌপর্না শর্মা, মহাশ্বেতা শর্মা তাথৈ। সহকারী পরিচালকসহ সকল অতিথিদেরকে পুষ্পস্তবকে বরণ করা হয়। সহকারী পরিচালক তার বক্তব্যে স্কুলের উত্তরোত্তর উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠোন্নয়ন সহ বিবিধ পরামর্শ প্রদান করেন। স্কুলের বিবিধ কার্যক্রমে উনি সন্তুষ্টি প্রকাশ করেন। পরিদর্শনকালে আরো বক্তব্য প্রদান করেন স্কুলের অধ্যক্ষ ও মনিটরিং কমিটির শিক্ষক প্রতিনিধি শিক্ষক অর্চ্চনা রানী আচার্য্য, মনিটরিং কমিটি, পরিচালনা কমিটির সভাপতি পন্ডিত তরুণ কুমার আচার্য্য কৃষ্ণ, স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন কুমার আচার্য্য, মনিটরিং কমিটির সচিব ও স্কুল পরিচালনা শিক্ষিকা, রুপনা আচার্য্য। আগত অতিথিদের মধ্যে ক্ষুদে শিল্পী মহাশ্বেতা শর্মা তাথৈ সংগীত পরিবেশন করে। শিক্ষার্থীদের ভিতর কৃপাঞ্জন আচার্য্য বন্ধন, নবান্ন ভট্টাচার্য পিউ ও স্পন্দন আচার্য্য সংগীত পরিবেশন করে। ক্ষুদে শিল্পীদের অতিথিগণ অর্থপুরস্কারে উৎসাহিত করেন। স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে পরিদর্শনে আসা অতিথিদের আগমন, আন্তরিক আতিথ্য গ্রহণ, প্রাঞ্জল সময় প্রদান সহ সবকিছুর জন্য উচ্ছাসময় কৃতজ্ঞতা ও দীপ্তিময় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।