

ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন, চশমা বিতরণ রক্তের গ্রুপ নির্ণয়, চিকিৎসা সেবা, জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন প্রদান ৫ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার ডক্টর মাহমুদ হাসান প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আশরাফ উদ্দিন মাহমুদ জুয়েল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জানে আলম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন ক্লাব অব চিটাগং ফটিকছড়ির প্রসিডেন্ট লায়ন ডা. বরুন কুমার আচার্য্য বলাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, নেজাম উদ্দিন সুমন, শাহ আলাম, মোঃ রসেল উদ্দিন, মাস্টার বাঞ্চরাম ত্রিপুরা প্রমূখ।