নগরীর কাট্টলীস্থ আচার্য্যপাড়ার বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সহ সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সংগঠক, জ্যোতিষ শাস্ত্রী শ্রী টিবলু আচার্য্য (তীর্থ পরিব্রাজক) ২৪ শে এপ্রিল ২০২৬ ইং শুক্রবার দুপুর ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর এবং স্ত্রী ও কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের উপদেষ্টা ড. এআর আচার্য্য, ভারপ্রাপ্ত সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সাধারণ সম্পাদক লায়ন সলিল আচার্য্য।