ফটিকছড়ি উপজেলাধীন ঐতিহ্যবাহী হাইদচকিয়া জোড় পুকুর পাড় বৌদ্ধ মহাশশ্মান ও ভাবনা কুঠির এর প্রয়াত সকল জ্ঞাতী ও বিশ্বের প্রয়াত সকল জ্ঞাতীগনের পূণ্যস্মৃতি স্মরণে ৭ দিনব্যাপী বিদর্শন ভাবনা অনুশীলন, পবিত্র মহাসতিপট্ঠান সূত্রপাঠ, পরিচালক ভদন্ত শ্রদ্ধাবংশ ভিক্ষুর স্থবির বরণ সহ ১১তম বার্ষিক অষ্ট উপকরণ সহ মহাসংঘদান ও সদ্ধর্ম দেশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি কুঠির প্রাঙ্গণে হাইদচকিয়া গ্রামবাসী ও মৈত্রী সংঘের সহযোগিতায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অত্র মহাশ্মশান ও ভাবনা কুঠিরের পরিচালক ভদন্ত শ্রদ্ধাবংশ থের। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মৈত্রী সংঘের সাংস্কৃতিক সম্পাদিকা পূর্বাশা বড়ুয়া ও অত্র মহাশ্মশান ও ভাবনা কুঠিরের অর্থ সম্পাদক সুমিত বড়ুয়া সহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. দেবপ্রিয় মহাস্থবির। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব ভদন্ত শাসনবংশ মহাস্থবির। প্রধান সদ্ধর্ম দেশকে ছিলেন ভুজপুর চন্দ্রাখিল শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনোজ্যোতি থের। মূখ্য আলোচক ছিলেন ভূজপুর হরিনা অমৃত ধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ থের। বিশেষ ধর্ম দেশক ছিলেন হলদিয়া কুঞ্জবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শান্তজ্যোতি স্থবির, উত্তর ছিলোনিয়া জিনোরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত অমৃতানন্দ স্থবির, হারুয়ালছড়ি জৈতাবান বিহারের অধ্যক্ষ বুদিশ্রী ভিক্ষু, হাইদচকিয়া শান্তিধাম বিহারের অধ্যক্ষ স্মৃতিবংশ স্থবির ও হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহারের আবাসিক প্রধান করুনারত্ন থের। হাইদচকিয়া জোড় পুকুর পাড় বৌদ্ধ মহাশশ্মশান ও ভাবনা কুঠির পরিচালনা কমিটির সহ-সভাপতি বাবু রূপক বড়ুয়া ও যুগ্ম সম্পাদক বাবু রণবীর বড়ুয়া লিংকনের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন অত্র মহাশশ্মশান ও ভাবনা কুঠিরের সহ-প্রতিষ্ঠাতা প্রকৌশলী বাবু প্রবেশ চন্দ্র বড়ুয়া রাশু, হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহার ও ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি বাবু অনজন কুমার বড়ুয়া, ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া, ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজের প্রধান উপদেষ্টা দিবাকর বড়ুয়া চন্দন, দানবীর ও বিশিষ্ট ব্যবসায়ী বাবু জনি বড়ুয়া ঝন্টু, সূর্যগিরি আশ্রমে অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, অত্র মহাশ্মশান ও ভাবনা কুঠিরের উপদেষ্টা প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, বাবু ডা. সুদীপ বড়ুয়া সবুজ ও বাবু রূপজয় বড়ুয়া। স্বাগত ভাষন প্রদান করেন অত্র মহাশ্মশান ও ভাবনা কুঠির পরিচালনা কমিটির সভাপতি অবঃ সেরেস্তাদার বাবু সঞ্জীব কুমার বড়ুয়া (তিনু)। সম্পাদকীয় বক্তব্য রাখেন অত্র মহাশ্মশান ও ভাবনা কুঠিরের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন অত্র মহাশ্মশান ও ভাবনা কুঠিরের সহ-সভাপতি বাবু কান্টু বড়ুয়া। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অত্র মহাশ্মশান ও হাইদচকিয়া জোড় পুকুর পাড় বৌদ্ধ মহাশশ্মশান ও ভাবনা কুঠিরের উপদেষ্টা বাবু উত্তম বড়ুয়া (চিনু)। এতে ৮টি বিহার ও শ্মশানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হতে প্রদত্ত চেক বিতরণ করা হয়।