মাইজভাণ্ডার দরবার শরীফের মহান আধ্যাত্মিক সাধক গাউসুল আযম হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা কাবার ৩য় শাহাজাদা হযরত সৈয়দ মাহবুবুল বশর মাইজভাণ্ডারী (ক.)’র ছোট শাহজাদা হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ চেয়ারম্যান বাবা ২৮ ডিসেম্বর, রবিবার, আনুমানিক সন্ধ্যা ৬.০০ ঘটিকায় মহান আল্লাতায়ালার দিদার লাভ করেন। এ সময়ে তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আশেক, ভক্ত ও মুরিদান রেখে যান। ২৯ ডিসেম্বর, সোমবার, বাদ এশা মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।