২২শে ভাদ্র ১৪৪৮বাংলা ৬ই সেপ্টেম্বর ২০২৬ইংরেজী রবিবার,আওলাদে রাসুল(দঃ)গাউসুল আজম বাবাভান্ডারী কেবলা কাবার মাসিক ফাতেহা শরীফ মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মনজিল(চেয়ারম্যান বাবার নতুন বাড়ি)তে যথাযোগ্য ভাবগাম্ভীর্যভাবে অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফাতেহা শরীফ উপলক্ষ্যে মজ্জুবে রহমান বাবাভান্ডারী হযরত মাওলানা শাহসুফি ছৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর রওজা শরীফে খতমে কুরআন,খতমে গাউছিয়া,মিলাদ কিয়াম, জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়,এই সময় এতে উপস্থিত ছিলেন সকল ভক্ত আশেক, মুরিদানসহ দরবারে পাকের আওলাদপাকগণ ও বিভিন্ন শাখা দরবারের আওলাদপাকগণ আরজগুজারে বাবাজানের তিন শাহজাদী মহোদয়গণ এবং সকল আয়োজন ও খেদমতে নিয়োজিত ছিলেন আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদ।