৬ মুহররম, ২৫ জুন, বৃহস্পতিবার হামজারবাগ, বিবিরহাট, পাঁচলাইশ, চট্টগ্রাম’র ব্যবস্থাপনায় মাদ্রাসা-ই-শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তনে প্রতি বছরের ন্যায় পবিত্র আহলে বাইতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম) স্মরণে ৫ দিনব্যাপী (৯ম) শোহাদা-ই কারবালা মাহফিল ৫ম দিবসে এসজেডএইচএম ট্রাস্টের উপদেষ্টা, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিউট বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, মুসলিম উম্মাহর ঐক্যের জন্য কারবালার শিক্ষা মানব সমাজে অপরিহার্য।
প্রধান ওয়ায়েজ হিসেবে তকরির করেন অধ্যক্ষ আল্লামা আবদুল আলীম রেজভী, অধ্যক্ষ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, ষোলশহর, চট্টগ্রাম। তিনি বলেন, আহলে বাইতে রাসূল (দঃ)-এর শত্রুরা দুজাহানে ঘৃণিত।
প্রধান আলোচক ছিলেন ড. নু.ক.ম আকবর হোসেন, সাবেক বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, চট্টগ্রাম সরকারী কলেজ, এবং চেয়ারম্যান, আঞ্জুমান এডুকেশন ম্যানেজম্যান্ট বোর্ড, আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া ট্রাস্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসেন, অতিরিক্ত নির্বাচনী কর্মকর্তা, চট্টগ্রাম, চৌধুরী আহসান খুররম, স্টাফ রিপোর্টার, দৈনিক পূর্বকাল। বিশেষ আলোচক ছিলেন মাওলানা কাজী হাবীবুল হোসাইন মাইজভান্ডারী সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ও সচিব শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ। সভাপতিত্ব করেন আলহাজ্ব সৈয়দ ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মাওলানা সৈয়দ আবু আহমদ, সদস্য উদযাপন পর্ষদ ২০২৬। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, কো-চেয়ারম্যান ফজলুল হক ফজু, মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় পর্ষদ’র সদস্যবৃন্দের মধ্যে আলহাজ্ব আশরাফুজ্জামান আশরাফ, মো. মহিব উল্লাহ, মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দীকি, উদযাপন পরিষদের মধ্যে মো. আকতার মিয়া, মুহাম্মদ ওমর ফারুখ, মেজবাহ উদ্দিন মেজবাহ, মো. শামসুল ইসলাম, মুহাম্মদ শওকত হোসাইন রুবেল, মোহাম্মদ খুরশিদ আলম, সাংবাদিক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, খোরশেদ আলম, আবদুল মান্নান, রোকনুজ্জামান টুটুল, মোহাম্মদ আবদুর রব, কাজী আশরাফ হোসাইন, কাজী আহসান ইকবাল মনুজু, জিয়াউল হাসান সাইফ, আবু সাদাত সায়েম সুমন, সাইফুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী বিভন, হাফেজ মাওলানা হারুনুর রশিদ, সৈয়দ আনিসুল ইসলাম আলম, মোহাম্মদ নুর মিয়া, মজিবুর রহমান রাসেল, মোহাম্মদ ওসমান, রাজা, জুয়েল, রিমন, রানা, মোহাম্মদ কামাল উদ্দিন, রিপন, বিজয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।