
অরাজনৈতিক ও সেবা মূলক ধর্মীয় সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন -২০২৬ গত ১৫ই মে ২০২৬ ইংরেজি রোজ:শুক্রবার বিকাল :২.০০ ঘটিকা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শান্তিরহাটস্থ সুজানগর মুনিরুল উলুম মাদ্রাসা হল রুমে এই বিশেষ কাউন্সিল অধিবেশনটি আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উক্ত অধিবেশনে কমিটির ঈমান, আকিদা, ঐক্য, কিদমত ও আত্মশুদ্ধি -এই মূল মন্ত্রকে সামনে রেখে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং নতুন কার্যকরী ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কাউন্সিল অধিবেশনে সংগঠনের সকল স্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী এবং ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থেকে এই অধিবেশনটি সফল ভাবে সম্পন্ন হয়েছে। গাউছিয়া কমিটি কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত কাউন্সিলে উপস্থিত থেকে দিক - নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন:-
উদ্বোধকঃ-আলহাজ্ব মাওলানা সলিমুল রহমান সভাপতি,ভূজপুর থানা শাখা।
প্রধান অতিথিঃ-আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ কাদেরী সাবেক সাধারণ সম্পাদক, ফটিকছড়ি উত্তর উপজেলা শাখা।
প্রধান বক্তাঃ-মাওলানা মোহাম্মদ আলী ফারুকী সাধারণ সম্পাদক, ভূজপুর থানা শাখা।
কাউন্সিলরঃ-মাওলানা শাহ আলম কাদেরী সাংগঠনিক সম্পাদক, ভূজপুর থানা শাখা।
বিশেষ মেহমানঃ-মাওলানা নিজাম কাদেরী সহ-সাদারণ সম্পাদক, ভূজপুর থানা শাখা।
সভাপতিঃ-মোহাম্মদ খাইরুল আমিন সভাপতি, হারুয়ালছড়ি ইউনিয়ন শাখা।