আশেকানে গাউছিয়া হক ভান্ডারী মির্জাপুরী খানকাহ’র ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) যথাযোগ্য মর্যাদায় সংগঠনের সভাপতি মুহাম্মদ আবুল বশর সওদাগর সভাপতিত্বে গত ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসুচির মধ্যে ছিল মিলাদ-কিয়াম, তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ, সেমা মাহফিল, তাবরুক বিতরণ। এতে বক্তব্য রাখেন বিআরটিসি জামে মসজিদের খতিব মাওলানা ইউসুফ বাহার (যুক্তিবাদী), বিপনি বিতান জামে মসজিদের খতিব মাওলান আব্দুল করিম। এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ ফোরকান, মৌলানা আজম প্রমূখ। আখেরী মোনাজাত করেন খানকাহ’র সাজ্জাদানসীনে দরবার আওলাদে রাসুল (সঃ) শাহাদাৎ হোসেন মির্জাপুরী (ম.)।