মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের তিরোধান দিবস উপলক্ষে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ,
সমগ্র বাংলাদেশের মরমী জগতের অন্যতম দিকপাল, মাইজভাণ্ডারী সঙ্গীতের রচয়িতা, প্রখ্যাত কিংবদন্তি, মরণোত্তর একুশে পদক প্রাপ্ত কবিয়াল রমেশ শীলের তিরোধান দিবস উপলক্ষে সূর্যগিরি আশ্রমের পক্ষ হতে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য বলাই, কবিয়াল রমেশ শীলের নাতি বাবু চিত্তরঞ্জন শীল ও মাইকেল শীল। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কবিয়ালের নাতিদ্বয়ের এবং সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ ও প্রতিনিধিগণের সংক্ষিপ্ত মত বিনিময় ও আলোচনা হয়। তখন বাবু চিত্তরঞ্জন শীল কবিয়াল রমেশ শীলের কিছু গানের ভাবার্থ নিয়ে বিশদ বিশ্লেষণ করেন। তিনি বলেন, আপনি যখন কোন বিষয় নিয়ে মহাপুরুষদের নিকট নিজেকে সমর্পণ করবেন বা যখন তাহাদের সমাধিতে গিয়ে একনিষ্ঠ ভাবে কোন কিছু আশা করবেন তখন আপনাকে আপনার অন্তরে, মস্তিষ্কে স্বীয় গুরুর অবয়ব স্মরণ করে প্রার্থনা জানাতে হবে। তাহলেই আপনার সেই প্রার্থনা ঐ মহান সৃষ্টিকর্তার নিকট মঞ্জুর হবে। এসময় সূর্যগিরি আশ্রমের পক্ষ হতে আরো উপস্থিত ছিলেন সভাপতি বিপ্লব চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, অর্থ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, দপ্তর সম্পাদক ঝুমুর সর্দার, সদস্য সনজিত দে, শিবু ভট্টাচার্য, সাথী দাশ, সাজু সর্দার প্রমূখ। পরিশেষে বিশ্ব শান্তি কল্যাণে বিশেষ প্রার্থনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।