মাইজভাণ্ডারী ত্বরিকার মহান প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারী দর্শনের প্রবক্তা ইমামুল আউলিয়া, গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১২০তম বার্ষিক ওরশ শরীফ ১০ই মাঘ পরবর্তী চাহারম শরীফ মাহফিল ১৩ই মাঘ ১৪৩২ রোজ মঙ্গলবার মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর একমাত্র উত্তরাধিকারী অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী কতৃক মনোনীত ও স্থলাভিষিক্ত দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য মুন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় শাহজাদা সৈয়দ আহমদ মাহিন হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে মাইজভাণ্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রবর্তিত দর্শনের নির্দেশনা প্রচারকদের সংগঠন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী সংসদ, খাদেমুল ফোকরা ফাউন্ডেশন, ওরশ শরীফ সুপারভিশন কমিটির খাদেমানগণের সুচারু দায়িত্বে প্রশাসনিক সহযোগিতায় পার্কিং, যাতায়াত,আবাসন জায়েরীনদের জিয়ারত, জামাত সহকারে ওয়াক্তের নামাজ,কুরআন তিলাওয়াত, জিকির-আজকার,মাহফিলে সা’মা,মানবিক ও সামাজিক সৃজনশীল অনুষ্ঠান,সর্বোপরি ফলফলাদি ও নেয়াজ তাবাররুকসহ সকল আগত মেহমানদের জন সর্বোচ্চ প্রচেষ্টায় সুযোগ সুবিধার এন্তেজাম করা হয়। মুরশিদ কেবলা কাবার কর্তৃক ১৯৮৯সনে প্রতিষ্ঠিত মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মাহফিলে জিকিরে সা’মা অনুষ্ঠিত হয়।
জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী বলেন, ইসলামী রেনেঁসা ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আধ্যাত্মিক চিন্তা ও উৎকর্ষ সাধনে মাইজভাণ্ডারী ত্বরিকা ও দর্শন বিশ্বব্যাপি একটি মডেল হিসেবে গবেষণার কেন্দ্র বিন্দুতে উপনীত হয়েছে। যা মানুষকে শুদ্ধত্বর নৈতিক মানুষ হিসেবে সাধারণ থেকে অসাধারণ হওয়ার পাথেয় হিসেবে বিবেচিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য এই ত্বরিকা সর্বোচ্চ তাগিদে সহজ পন্থা অবলম্বনের মাধ্যমে অনুশীলন অপরিহার্য অনুষঙ্গ হিসেবে উপস্থাপন করেছে। গাউসুলআজম মাইজভাণ্ডারীর ১২০তম ওরশ শরীফ ইসলামী রেনেসাঁ ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলার লোকজ সংস্কৃতিকে ধারণ করে উদযাপিত হয়েছে । যার ফলশ্রুতিতে ওরশ শরীফ পরবর্তী চাহারম শরীফ উপলক্ষে তাওল্লাদে গাউছিয়া, মিলাদ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।