নিউজ ডেস্ক:চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজিম নগরস্থ ‘উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা’—এ বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এবং শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট নিয়ন্ত্রাধীন এই স্বনামধন্য প্রতিষ্ঠানে ০৩টি পদে যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা
১. প্রধান হাফেজ (হেফজ বিভাগ)
পদ সংখ্যা: ০১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত মাদ্রাসা হতে ন্যূনতম ফাজিল উত্তীর্ণ। হিফজ সম্পন্ন (হাফেজ) হওয়ার পাশাপাশি শুদ্ধ তাজবীদ ও কিরাতে পারদর্শী হতে হবে। হেফজ বিভাগ পরিচালনায় ন্যূনতম ৭-৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যক্রম তদারকি, পাঠ পরিকল্পনা, রুটিন প্রণয়ন, মূল্যায়ন, শৃঙ্খলা রক্ষা এবং বিভাগীয় প্রশাসনিক দায়িত্ব পালনে দক্ষ হতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
২. সহকারী শিক্ষক - ইংরেজি (আবাসিক)
পদ সংখ্যা: ০১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর বা সম্মান ডিগ্রী। ইংরেজি বিষয়ে ডিগ্রীধারীদের পাশাপাশি অন্যান্য বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রীধারী হলেও ইংরেজি বিষয়ে দক্ষতা ও কার্যকরভাবে পাঠদানে সক্ষম প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
৩. হিসাব রক্ষক (আবাসিক/অনাবাসিক)
পদ সংখ্যা: ০১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান (Accounting), ফিন্যান্স (Finance), ব্যবস্থাপনা (Management) অথবা বাণিজ্য বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় দক্ষ (বিশেষ করে MS Word, MS Excel এবং হিসাবরক্ষণ সংক্রান্ত সফটওয়্যার ব্যবহারে পারদর্শী) হতে হবে। হিসাবরক্ষণ বিষয়ে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়মাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী প্রার্থীদের আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্রগুলো সংযুক্ত করে পাঠাতে হবে:
আপডেট জীবনবৃত্তান্ত (CV)
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি
জাতীয় পরিচয়পত্রের (NID) কপি
অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
আবেদনের শেষ তারিখ ও যোগাযোগের ঠিকানা
আবেদনের শেষ তারিখ: ১৭/০৮/২০২৬ খ্রিঃ
আবেদন পাঠানোর ঠিকানা: সুপারিনটেনডেন্ট, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম হেফজখানা, আজিম নগর, ভাণ্ডার শরীফ, ফটিকছড়ি, চট্টগ্রাম।
যোগাযোগের মোবাইল নম্বর: 01782-736343