মোক্বতাদায়ে আহলে কাবা, মাজহারে নূরে খোদা, ইউসূফে সানী, জামালে মোস্তাফা (দ.),সুলতানুল কামেলীন, ইমামুল আউলিয়া, পীরানাপীর, নুরে আলম, গাউছুল আযম,মওলায়ে রহমান,নূরে রহমান হযরত শাহসূফি মওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী বাবাজান কেবলা কাবা (ক.)'র পবিত্র চন্দ্র-বার্ষিকী ওরশ শরীফ,২২শে মহররম, ৮ জুলাই'২০২৬ খ্রী:, রোজ- বুধবার, মাইজভাণ্ডার দরবার শরীফ,গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মঞ্জিল (চেয়ারম্যান বাবার নতুন বাড়ি) তে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কমরী ওরশ শরীফ উপলক্ষ্যে মজ্জুবে রহমান বাবাভান্ডারী হযরত মাওলানা শাহসুফি ছৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর রওজা শরীফে খতমে কুরআন,খতমে গাউছিয়া,মিলাদ কিয়াম, জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়,এই সময় এতে উপস্থিত ছিলেন সকল ভক্ত আশেক, মুরিদানসহ দরবারে পাকের আওলাদপাকগণ ও বিভিন্ন শাখা দরবারের আওলাদপাকগণ আরজগুজারে বাবাজানের তিন শাহজাদী মহোদয়গণ এবং সকল আয়োজন ও খেদমতে নিয়োজিত ছিলেন আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদ।