আওলাদে রাসুল (দ.), খলিফায়ে গাউসুল আজম, মাহবুবে কুতুবে আলম, হাজত রওয়া, মুশকিল কোশা, অলিয়ে মুকাম্মেল, হজরতুল আল্লামা মুফতি শাহসুফি সৈয়দ আবদুস সালাম ভূজপুরী ছুম্মা ইদিলপুরী আল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ ১৯ ডিসেম্বর দরবার শরীফ প্রাঙ্গণে সম্পন্ন হয়। অনুষ্ঠানের ছদারত করেন ইদিলপুর দরবার শরীফের সাজ্জাদানশীন ও ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল মাদরাসার প্রিন্সিপ্যাল, আওলাদে রাসুল (দ.), রাহনুমায়ে শরিয়ত, পীরে তরিকত, হাদীয়ে জামান, প্রিন্সিপাল হযরতুলহাজ্ব আল্লামা মুফতি শাহসুফি সৈয়দ ইব্রাহীম কাসেম কাঞ্চনপুরী ভূজপুরী আল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ম.জি.আ)। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চনপুর দরবার শরীফ ও ইদিলপুর দরবার শরীফের নায়েবে মুন্তাজিম ও খাদেমুল আশেকিন আওলাদে রাসুল (দ.), রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, হযরতুল আল্লামা মুফতি শাহসুফি সৈয়দ ইয়াকুব অলিউল্লাহ কাঞ্চনপুলী ভূজপুরী আল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ম.জি.আ)।