১৮ মে ২০২৬ইং রোজ: সোমবার, মাহবুবে রব্বানী, গাউছে ছমদানী, কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ হযরত শাহ্ সূফী আমানত খান (রহ.) প্রকাশ শাহ্ আমানত’র বার্ষিক ওরশ শরীফ আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী মির্জাপুর খানকা শরীফে মছিহ্ মঞ্জিলের সাজ্জাদানশীন ছৈয়দ শাহাদাৎ হুছাইন মির্জাপুরী (ম.) ছদারতে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন জিকু, চট্টগ্রাম বিভাগীয় সহকারী নির্বাচন কমিশনার মো. শওকত হোসেন বাবর, সংগঠনের সভাপতি আবুল বশর সওদাগর, সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলাম জাবেদ, সাধারণ সম্পাদক ইলিয়াছ বাহার চৌধুরী টিটু, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল আউয়াল রাসেল, সাংগঠনিক সম্পাদক সুমন দাশ, মোহাম্মদ আলাউদ্দিন, নজরুল ইসলাম, মুছা কোম্পানী, আবুল কালাম, সিরাজুল ইসলাম প্রমূখ। মিলাদ পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আজম, নাজিম উদ্দিন, এমদাদুল হক, মোহাম্মদ আলম। কাওয়ালী পরিবেশন করেন সৈয়দ আবু ছালেহ, আবুল কাসেম, মোহাম্মদ রবিন।