খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)’র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে “ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার গত ২৭জিলহজ্ব ১৩ জুন ২০২৬ইং শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মুর্শিদে বরহক মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল (দ:) আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী হযরত শাহছুফি ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (ম:)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ ড. আল্লামা ইসমাইল নোমানী। আলোচনায় অংশগ্রহণ করেন পীরজাদা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী, পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী, মুফতি আল্লামা ইব্রাহিম আলকাদেরী, পীরজাদা মুফতি আল্লামা বাকী বিল্লাহ আযহারী আল মাইজভান্ডারী, আল্লামা আ.ন.ম নাজমুল হোসেন নঈমী ফরহাদাবাদী, এডভোকেট আব্দুল্লাহ মুহাম্মদ ইকবাল, মাওলানা মুহাম্মদ জাফর উদ্দিন কামালী ফরহাদাবাদী, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা জামাল উদ্দীন প্রমুখ। সেমিনারে বক্তাগণ মুফতিয়ে আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ) এর সুন্নিয়ত ও ত্বরিকতের খেদমত, সমাজ সংস্কার, এদেশের দ্বীনি শিক্ষা বিস্তারে তাহার অবদান এবং কালজয়ী লেখনীর গুরুত্ব, তাৎপর্য ও ব্যাপকতা তুলে ধরেন। পরিশেষে মিলাদ, মুনাজাত ও সকলের মাঝে তাবরুক বিতরণ করা হয়।