চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান এর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্যে স্বাক্ষাত সম্প্রতি নগরীর প্রেসক্লাবস্থ জুলাই বিপ্লব হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ধীমান দাশের সভাপতিত্বে কৃষ্ণ বৈদ্যের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য শাহেদ আলী চৌধুরী, মোহাম্মদ ইউসুফ আলী, সংগঠনের উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, ঝুমুর সর্দ্দার, মহিলা সম্পাদিকা অর্চ্চণা রানী আচার্য্য, মৌসুমী চৌধুরী, সুমি চৌধুরী, কাশ্মিরি দাশ, সুইটি আচার্য্য, রুনা বিশ্বাস, সঞ্জিত দাশ, সমীর দাশ, এড. মোহাম্মদ সেলিম, শিবু ভট্টাচার্য্য, অভিবসু মল্লিক, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই প্রমূখ। এসময় সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। শেষে সংগঠন থেকে প্রকাশিত বাৎসরিক ‘ভক্তি’ বইটি প্রদান করা হয়।