আবু সালেহ সুমন রাউজান উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি সহকারী শিক্ষক হিসেবে হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। শিক্ষা কার্যক্রমে দক্ষতা, সহশিক্ষা কার্যক্রমে অবদান ও প্রাথমিক শিক্ষা বিভাগের অন্যান্য কার্যাবলির স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একজন দক্ষ সংগঠক ও আদর্শ শিক্ষক হিসেবে সকলের নিকট সুপরিচিত। তিনি উত্তর সর্তা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম ও শাহানাজ বেগমের বড় সন্তান। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। আবু সালেহ সুমন এতদ অঞ্চলের অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় সংগঠন তারুণ্য নির্ভর আত্মনোয়ন মূলক অরাজনৈতিক অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন তাজকিয়ার সাথে যুক্ত রয়েছেন। তাঁর এই অর্জনে তাঁর সহকর্মী, শুভাকাঙ্খী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আনন্দিত হয়ে শুভ কামনা জানিয়েছেন। সকলে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।