মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসুচীর অংশ হিসেবে আনোয়ারা ও কর্ণফুলি উপজেলার সকল শাখা কমিটির সাথে 'সাংগঠনিক সংলাপ-২০২৬' আজ ২৫শে জুলাই ২০২৬ইং শনিবার আনোয়ারা কালাবিবির দীঘি মমতাজ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি জনাব আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য জনাব মো: আশরাফুজ্জান, এইচ এম আলী আবরাহা দুলাল, এস এম মহিবুল্লাহ, কাজী নিজামুল ইসলাম এবং নাসির উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারা ও কর্ণফুলি উপজেলা সাংগঠনিক সমন্বয়কারী জনাব মো: আবদুর রহিম, সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সমন্বয়কারী জনাব মো: জয়নাল আবেদীন, এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অপর সাংগঠনিক সমন্বয়কারীদ্বয় জনাব মো: মহিউদ্দন ও সাদ্দাম হোসেন এবং আনোয়ারা কর্ণফুলি উপজেলার সকল শাখা সমূহের প্রতিনিধিবৃন্দ উক্ত সংলাপে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন মাওলানা ফকরুল ইসলাম। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন জয়নুল আবেদীন গরীবী এবং মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন মোহাম্মদ তৌসিফ। পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।