গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ‘হযরত আল্লামা শাহসুফি শেখ অছিয়র রহমান ফারুকী (ক.) গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক প্রদত্ত বেলায়তে ওজমার নেয়ামত প্রাপ্তির মাধ্যমে আকৃতি-প্রকৃতিতে অবয়বতায় সাদৃশ্য হয়ে যাওয়া ইতিহাসের এক বিরল অধ্যায়’ শীর্ষক এক সেমিনার আগামী ৩রা জানুয়ারি ২০২৬, শনিবার, বিকাল চারটায় জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)’র মহান দ্বিশত বেলাদত বার্ষিকী ও তদ্বীয় প্রথম ও প্রধান খলিফা, জিল্লে গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি শেখ অছিয়র রহমান আল ফারুকী আল চরণদ্বীপি (ক.)’র মহান ৭ই মাঘ ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করবেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসুফি শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে মোন্তাজেম শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.)। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাউজান গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদরাসার সায়েবক শায়খুল হাদীস মুফতি আল্লামা ইব্রাহিম আল কাদেরী মোনঈমী। চরণদ্বীপ দরবার শরীপের নায়েবে মোন্তাজেম শেখ আবু মোহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)’র সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিন, ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী (ম.), সাউদার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আযহারী, বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম বারী (ম.), গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদরাসার প্রধান ফকিহ মুফতি সালাহউদ্দিন তাইফুর। সেমিনারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজ উদ্দিন।