আগামী ২৯ মার্চ, ৯ই শাওয়াল, ১৫ চৈত্র, রবিবার, সুলতানুল অলি, চেরাগে চাটগাঁম হযরত সৈয়দ পীর বদর আউলিয়া (রহ.)’র বাৎসরিক ওরশ মোবারক চট্টগ্রামের নগরীর বক্সিরহাটস্থ পাতিকিল্লার মাজার শরীফে অনুষ্ঠিত হবে। ওরশ শরীফের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে বাদে জোহর দরগাহ প্রাঙ্গণে গরু-ছাগল জবাই, বাদে আছর খতমে কোরআন, বাদে মাগরিব মাহফিলে মিলাদ, বাদে এশা নাতে রাসুল, জিকিরে গাউছিয়া ও জলসায়ে আউলিয়া। উক্ত ওরশ শরীফে তরিকতপন্থী সকলকে সবান্ধবে সামিল হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হযরত পীর বদর আউলিয়া (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের ওয়ারিশানে মোতয়াল্লী আলহাজ্ব সৈয়দ আবুল হাসেম।