চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ উত্তর ধুরুং কে.এম. টেক এলাকায় হযরত আব্দুল ছমদ ফকির (রহ.)-এর নিজ বাড়ীতে অবস্থিত 'উত্তর ধুরুং হক ভাণ্ডারী দায়রা শরিফ'-এর প্রতিষ্ঠাতা, দরবারে হক ভাণ্ডারীতে উৎসর্গীত প্রাণ, খাদেমে ত্বরিকত, আশেকে ভাণ্ডারী হযরত আব্দুল ছমদ ফকির আল-মাইজভাণ্ডারী (রহ.)-এর ৩৪তম বার্ষিক ওরশ শরিফ আগামীকাল ১৮ অক্টোবর ২০২৬, রবিবার মহাসমারোহে ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।দিনটি উপলক্ষ্যে 'হযরত আব্দুল ছমদ ফকির আল মাইজভাণ্ডারী (রহ.) ওরশ এন্তেজামিয়া কমিটি'র পক্ষ থেকে দিনব্যাপী নানা ভক্তিমূলক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।দিনের ঘোষিত কর্মসূচি:বাদে ফজর: খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, তাওয়াল্লাদে গাউসিয়া মাইজভাণ্ডারীয়া ও হাদিয়া যবেহ।বাদে আসর: ক্বিরাত, হামদ-না’তে রাসুল (দ.) ও ত্বরিকতভিত্তিক গজল পরিবেশনা।বাদে মাগরিব: নুরানি ওয়াজ মাহফিল,মিলাদ-কিয়াম এবং বিশেষ মোনাজাত।
সর্বশেষ: বরকতময় নেয়াজ-তবারুক বিতরণ ও জিকরে সেমা মাহফিল।ওরশ শরিফ সফলভাবে সম্পন্ন করতে এবং রূহানি ফয়েজ ও বরকত হাসিলের লক্ষ্যে সকল আশেকান, ভক্ত ও ত্বরিকতপিপাসু ধর্মপ্রাণ জনসাধারণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান ও সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।