৮ই এপ্রিল ২০২৬ইংরেজী ২৫শে চৈত্র বুধবার আওলাদে রাসুল(দঃ) হযরত গাউছুল আজম ছৈয়দ গোলামুর রহমান(কঃ) প্রকাশ বাবাভান্ডারী কেবলা কাবার পবিত্র চাহারম শরীফ গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মঞ্জিলে,মজ্জুবে রহমান বাবাভান্ডারী হযরত মাওলানা শাহসুফি ছৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী(কঃ)'র রওজা শরীফে খতমে কুরআন,খতমে গাউছিয়া,মিলাদ কিয়াম, জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।এই সময় এতে উপস্থিত ছিলেন সকল ভক্ত আশেক, মুরিদানসহ দরবারে পাকের আওলাদপাকগণ ও বিভিন্ন শাখা দরবারের আওলাদপাকগণ
উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন বাবাজানের তিন শাহজাদী মহোদয়গণ এবং খেদমতে নিয়োজিত ছিলেন আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পর্ষদ এর সকল পদের কর্মকর্তা সদস্য বৃন্দ।